কৃত্রিম দ্বীপ বানাবে ডেনমার্ক

৬ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:০১  
বায়ুবিদ্যুৎ তৈরিতে কৃত্রিম দ্বীপ বানাবে ডেনমার্ক। শনিবার দেশটির এনার্জি এজেন্সি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। জুটল্যান্ড পেনিনসুলার তীর থেকে ৫০ মাইল দূরবর্তী নর্থ সি’তে এই দ্বীপ বানানো হবে। দ্বীপটির বানানোর কাজ শেষ হলে এটি প্রায় ১০ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে যার মাধ্যমে ইউরোপের প্রায় এক কোটি বসতবাড়ির বিদ্যুৎ চাহিদা পূরণ করা যাবে। এক লাখ ২০ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই কৃত্রিম দ্বীপটি পাশ্ববর্তী ওয়াইন্ড ফার্ম থেকে বিদ্যুৎ গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ করবে। ৩৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি ২০৩৩ সাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারবে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি